কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে বাড়িতে তাকে একটি বিষাক্ত সাপ ছোবল মারে। 

নিহত শিক্ষার্থী লিমা আক্তার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে লিমা আক্তার গোয়ালঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এ সময় একটি বিষাক্ত সাপের কামড়ে তিনি আহত হন। পরে রাত সাড়ে ৩টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢামেক চিকিৎসককে মারধর, চাঁদা দাবির মামলায় আসামি ফারহান ৫ দি…
  • ২২ আগস্ট ২০২৬
হাসপাতাল-চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
  • ২২ আগস্ট ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ২২ আগস্ট ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬