নওগাঁয় পানিতে ডুবে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো, উপজেলার ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। 

নিহতদের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দুজনই মানসিক প্রতিবন্ধী। তারা দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি আমার এক ভাইয়ের মৃতদেহ পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬