লক্ষ্মীপুরে মোতাহের হোসেন চৌধুরীর ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। © টিডিসি

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরীর ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও গবেষক ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রাকিবুল আহছান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এবং প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি রাজীব কুমার সরকার বলেন, আমাদের অজ্ঞতা, মূর্খতা, সংস্কৃতি সম্পর্কে যে কুসংস্কার সেটি প্রবলভাবে আঘাত করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন মোতাহের হোসেন চৌধুরী। ‘সংস্কৃতি কথা’ বইটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। মোতাহের হোসেনের এ বই আমাদের শিল্প, সংস্কৃতির বাতিঘর। তিনি আমাদেরকে পথনির্দেশ করেছেন এবং সে পথ যদি আমরা অনুসরণ করতে না পারি, আমরা বিপথগামী হব। এজন্য মোতাহের হোসেন চৌধুরীকে স্মরণ করা অত্যন্ত জরুরি।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬