জলদস্যুর তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা সাতক্ষীরার এসপির

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
বক্তব্য রাখছেন সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

বক্তব্য রাখছেন সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম © টিডিসি

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম ঘোষণা দিয়েছেন, সুন্দরবনের জলদস্যুদের সঠিক তথ্য দিলে নাম-পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় এসপি অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, কোন শিক্ষক নিয়মিত স্কুলে যান না এবং কোন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তার তালিকা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম ও সাবেক চেয়ারম্যান ইসহাক আলী।

এর আগে এলাকাবাসী সভায় সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদক ব্যবসায়ী ও আসক্তদের দমন এবং বিদ্যালয়ের খেলার মাঠগুলো উন্মুক্ত করার দাবি জানান। সভা সঞ্চালনা করেন ইউনিয়নের বিট পুলিশ অফিসার অভীক বড়াল।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬