পার্বতীপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, স্ত্রী আহত

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ PM
ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দীন (৫৪) নামের ভ্যানচালক নিহত হয়েছেন।

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দীন (৫৪) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। © সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দীন (৫৪) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম (৫০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের যশাই মোড় বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুদ্দীন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর যশাই মোড় এলাকার বাসিন্দা ও মৃত আহাম্মদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, সকালে সামসুদ্দীন ও তার স্ত্রী স্থানীয় ইউপি সদস্য নুর আলমের বাড়ি থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিলে পথেই সামসুদ্দীন মারা যান। বর্তমানে তার স্ত্রী চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টর আটক করে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, ট্রাক্টরের মালিক একই এলাকার মৃত আফাতউল্লাহর ছেলে বকুল হোসেন (৪৮)। তবে এ ঘটনায় মালিকপক্ষ এখনো ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

মোমিনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। ট্রাক্টরটি বর্তমানে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬