সাবেক ছাত্রলীগ নেতা আটক, পরিচয় দিচ্ছেন যুব জামায়াতের নেতা!

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
মাইনুল ইসলাম

মাইনুল ইসলাম © টিডিসি

পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বাউফল থানা পুলিশ। অভিযোগ উঠেছে, আটকের পর তাকে ছাড়াতে থানায় আসেন জামায়াতের এক নেতা। আটক মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মো. আব্দুস সালাম সিকদারের ছেলে ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে মমিনপুর গ্রাম থেকে আটক করে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এর আগে মাইনুলের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্টতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

স্থানীয়রা জানান, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজের শ্যালক ও ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক ওরফে অপুর পক্ষে আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে বিভিন্ন স্থানে ভাংচুর করাসহ  মারামারি-হানাহানির ঘটনায়ও জড়িত ছিলেন। 

অভিযোগ উঠেছে, আটক মাইনুল ইসলামকে ছাড়াতে তোড়জোড় শুরু করেছেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ। জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, শুধু মাইনুল নয়, জামায়াতে ইসলামী ও  বিএনপির নেতারাও অপুর (সদ্য সাবেক আওয়ামী চেয়ারম্যান) নির্বাচন করেছে। সে ছাত্রলীগের কোনো পদে ছিল না। আমার ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছে। তার জন্য স্বাভাবিকভাবে আমাকে আসতে হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরুজ্জামান সরকার বলেন, ‘মাইনুলকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যপ্রমাণ নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়েছে। সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গেও তার ছবি আছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

আটক মাইনুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে  জানিয়েছেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬