শার্শায় চাঁদার দাবিতে প্রাইভেটকার ভাংচুর, ড্রাইভারকে মারধর

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ PM
গাড়ির সামনের গ্লাস

গাড়ির সামনের গ্লাস © সংগৃহীত

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের প্রাইভেটকার স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। চাঁদার টাকা না দেওয়ায় গাড়ি ভাঙচুর ও মারধরের শিকার হয়েছেন আব্দুল কুদ্দুস (২৩) নামে এক প্রাইভেটকার চালক। এ ঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসতপুর গ্রামের  অহেদ বক্সের ছেলে আব্দুল কুদ্দুস (২৩) দীর্ঘদিন ধরে বাগআঁচড়া বাজারে প্রাইভেটকার স্ট্যান্ডে গাড়ি রেখে যাত্রী পরিবহন করতেন।কিছুদিন যাবত বাগআঁচড়া গ্রামের আকবরের ছেলে তারেক ও কলারোয়া উপজেলার চারা বটতলা গ্রামের মোজাম্মেলের ছেলে আলম(৪৫) তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

এরই জেরে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল কুদ্দুস স্ট্যান্ডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকাকালে অভিযুক্ত তারেক চাঁদার টাকা দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারেক দৌড়ে এসে চালকের গলা চেপে ধরে এলোপাথাড়ি মারধর করেন। এসময় অপর অভিযুক্ত আলম মোটরসাইকেল নিয়ে এসে কুদ্দুসের গাড়ি আটকে দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে তারা ইট দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন এবং বোনেটের উপর লাফিয়ে গাড়িতে ভাঙচুর চালান এবাং কুদ্দুসকে এলোপাতাড়ি মারধর করেন। এতে কুদ্দুস গুরুতর জখম হন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী কুদ্দুস বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। দাবীকৃত টাকা না দিলে আমাকে খুন-গুম করতে পারে বলে আমি আশঙ্কা করছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান,এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9