নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
ব্রাক্ষ্মণবাড়িয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়

ব্রাক্ষ্মণবাড়িয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয় © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় স্থানীয় আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১৫টি বল্লম, ৫টি টেঁটা ও দুটি রামদা উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, আটককৃত ফখরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950