বামনডাঙ্গায় ট্রেনের হুক ছিঁড়ে বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ PM
ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক

ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক, ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শতশত যাত্রীর মধ্যে। চিৎকার-চেঁচামেচি শুরু হলেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে প্রাণহানি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ার সময় বিকট শব্দে হঠাৎ ক-খ এবং ট-ঠ বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। মুহূর্তেই বগি আলাদা হয়ে ট্রেন থেমে যায়। এতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

ঘটনার পর অন্তত দুই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামত কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, ‌‌‌‌‌‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বগি সংযোগ ঠিক করেই ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬