নেত্রকোনায় নদীতে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ PM
ধনু নদী

ধনু নদী © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খালিয়াজুরীর পাঁচহাট গ্রাম থেকে পাশের কিশোরগঞ্জের ইটনা মৃগা গ্রামে একটি বিয়েতে যাওয়ার পথে আন্ধাইর এলাকায় ধনু নদীতে এ স্পিডবোটডুবির ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে পাঁচহাট গ্রামের স্বপনের সাত বছর বয়সী মেয়ে লায়লা রয়েছে। অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে স্পিডবোটে থাকা রোজিনা (৩২) নামের নারীকে ইটনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর শনিবার উদ্ধার অভিযান শুরু হবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬