কক্সবাজারে ফুটবল ম্যাচের আগে সংঘর্ষ-ভাঙচুর, ইউএনওসহ আহত ২০

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
কক্সবাজারে রুহুল আমিন স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটে

কক্সবাজারে রুহুল আমিন স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটে © টিডিসি

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গেটের বাইরে অপেক্ষমাণ বহু দর্শক হঠাৎ গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু দর্শকদের একাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্যালারি থেকে ইট-পাটকেল ছোঁড়া হলে ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

একপর্যায়ে পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। দোষীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950