বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ PM
বিচারপতি আক্তারুজ্জামান

বিচারপতি আক্তারুজ্জামান © সংগৃহীত ছবি

অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন।

এর আগে গত ৩১ আগস্ট তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। এরও আগে, ২৬ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ছুটিতে পাঠানো হয় এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। উল্লেখ্য, জেলা জজ থাকাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দিয়েছিলেন বিচারপতি আক্তারুজ্জামান।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের বেঞ্চ থেকে বিচারকাজ পরিচালনার দায়িত্বও স্থগিত করা হয়। ছুটিতে পাঠানো ওই বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে চলছে।

 

 

ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9