কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ 

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ PM
কুড়িগ্রামের দুধকুমার নদে নিখোঁজ বৃদ্ধার খোঁজে তল্লাশি

কুড়িগ্রামের দুধকুমার নদে নিখোঁজ বৃদ্ধার খোঁজে তল্লাশি © টিডিসি

কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধা ওই ইউনিয়নের মৃত জবুউদ্দিনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই বৃদ্ধা দুধকুমার নদের পাশ দিয়ে হেঁটে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় নদে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দেখে তাৎক্ষণিকভাবে নদে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তল্লাশি করলেও তাকে পাওয়া যায়নি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করেও ওই বৃদ্ধার সন্ধান পাননি। রাত হয়ে যাওয়ায় আজকের তল্লাশি সমাপ্ত করা হয়েছে।

ঢামেক চিকিৎসককে মারধর, চাঁদা দাবির মামলায় আসামি ফারহান ৫ দি…
  • ২২ আগস্ট ২০২৬
হাসপাতাল-চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
  • ২২ আগস্ট ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ২২ আগস্ট ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬