ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দুজন আটক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ PM
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে © টিডিসি

ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা এলাকায় অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে পশ্চিম গাড়াখোলা গ্রামের মো. ফয়সাল শেখের ছেলে মো. আকাশ শেখের (২৩) কাছ থেকে ৮ (আট) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়।
 
অন্যদিকে, চর মহিষাপুর গ্রামের পরিতোষ দাসের স্ত্রী অসীমা দাসকে (৫০) মধুখালী মরিচ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, ‘আটককৃতদের মধ্যে আকাশ শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অসীমা দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রবিবার দুপুরে আকাশ শেখকে জেলহাজতে এবং অসীমা দাসকে আদালতে প্রেরণ করা হয়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬