পড়াশোনার পাশাপাশি করতেন খাবার ডেলিভারি, সিএনজির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ PM
মো. রিয়াজ উদ্দিন

মো. রিয়াজ উদ্দিন © টিডিসি

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনোয়ারার মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রবি আলীর বাড়ীর মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। সে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করত; শনিবার রাতে বাইসাইকেল যোগে খাবার ডেলিভারি করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম (২১) বলেন, আমার ভাই পড়ালেখার পাশপাশি বাইসাইকেল যোগে খাবার সরবাহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। শনিবার রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি ফোন করে জানায় আমার ভাই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিক আমরা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছলে সেখানে মরদেহ দেখতে পাই।

থানা পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানান, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা (চট্ট মেট্টো-খ-১৩-৪৫৭৯) দ্রুতগতির সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত পায় যুবক। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক তাকে চমেক হাসপাতালে নামিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়। নিহত যুবক বহদ্দারহাট থেকে সাইকেল যোগে অর্ডার ডেলিভারি শেষে মনছুরাবাদ বাসায় ফিরছিল বলে জানা গেছে।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আনোয়ারার নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছে তার পরিবার। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক যুবককে হাসপাতালে এনে ভর্তি করান বলে হাসপাতাল সূত্রে আমরা জেনেছি। পরবর্তীতে মারা গেলে ওই চালক পালিয়ে যায়। তবে গাড়ির নম্বর আর চালকের পরিচয় নাক্ত করেছে পুলিশ। আশা করছি দ্রুত আইনের আওতায় আনা যাবে।’

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আবেদন ১০ সেপ্টেম্বর প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল বেশি আসায় ফেসবুক লাইভে ‘গালি’, সন্ত্রাসবিরোধী …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬