হাতির পিঠে চড়িয়ে প্রধান শিক্ষককে বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ PM
হাতির পিঠে শিক্ষক এসএ ম খেলাল-ই-রব্বানী

হাতির পিঠে শিক্ষক এসএ ম খেলাল-ই-রব্বানী © টিডিসি

নওগাঁর ধামইরহাটের চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএ ম খেলাল-ই-রব্বানীকে এক ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদায় সংবর্ধনা শেষে হাতির পিঠে চড়িয়ে পুরো বাজার ঘুরিয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেয় তারা।

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষকের সম্মানে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারী শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম এবং অফিস সহকারী আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়।

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬