আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত, শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ PM
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত © টিডিসি ফোটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও আজিমুশশান জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।

দিনের শুরুতে সকাল ৯টায় খাগড়াছি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলুসের উদ্বোধন করেন।

জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ মাঠে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, ইসলামী শ্লোগান ও গজলের মধ্য দিয়ে শহরজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশ।

আলোচনা সভা ও জুলুসে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মো. সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানী প্রমুখ।

এ উপলক্ষে পুরো খাগড়াছড়ি শহর জুড়ে ছিল ধর্মীয় উৎসবের আমেজ। মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই জুলুসে অংশগ্রহণকারীরা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬