কর্ণফুলী টানেল এখন অলাভজনক: চসিক মেয়র

৩০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র

মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র © টিডিসি ফটো

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেল কর্ণফুলী বর্তমানে লোকসান করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, টানেলকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে টানেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এবং নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‌টানেল এখন লোকসান গুনছে। এটি লাভজনক করতে চাইলে আশপাশের অঞ্চলগুলোর নগরায়ণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত সিটি করপোরেশন সম্প্রসারণ ছাড়া এই বিশাল প্রকল্পকে কাজে লাগানো সম্ভব নয়।'

মেয়র আরও বলেন, ‌‌আনোয়ারা দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি। গত ১৬ বছরে বৈষম্যের কারণে এ অঞ্চলের উন্নয়ন হয়নি। তবে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এখানে ব্যাপক উন্নয়ন হবে এবং কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে।'

আরও পড়ুন: নুরকে বেধড়ক পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তি কে?

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, `আনোয়ারা শুধু রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এলাকা। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে দক্ষিণ চট্টগ্রামকে দেশের অর্থনীতির নতুন শক্তিতে রূপান্তর করব।'

এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, যুবদল সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
১ আগস্ট থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু, পাবে কারা
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুলাই ২০২৬
পর্যটনের স্বর্গ, দুর্যোগে যেন মৃত্যুপুরী সেন্টমার্টিন
  • ১৫ জুলাই ২০২৬
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
  • ১৫ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence