শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে যেসব জেলা

৩০ আগস্ট ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের কারণে শনিবার (৩০ আগস্ট) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় লোডশেডিং কার্যকর থাকবে।

শুক্রবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগের (জিএমডি) রংপুর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান।

আরও পড়ুন: জাকসুতে ছাত্রদল প্যানেলে ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী-ইয়ামিন 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো কন্ডাক্টর পরিবর্তন এবং লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

ফলে ওই সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। একই সময়ে রংপুর শহরের ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ জরুরি। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬