ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

২৯ আগস্ট ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
দিনব্যাপী এই ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নেন

দিনব্যাপী এই ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নেন © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের আরাপপুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নেন।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও ডাক্তার আসিফ হোসেন অতনু। এ ছাড়া পৌর এলাকার আরাপপুর বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানুষের সেবায় বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানবতা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য। বক্তারা আরও জানান, এই মেডিকেল ক্যাম্পে অন্তত এক হাজার মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬