সেই সুধীর বাবুও চলে গেলেন

২৬ আগস্ট ২০২৫, ১০:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
জানাজার সময় সুধীর বাবু একটি গাছের গুঁড়ির ওপর বসে কান্না করেন

জানাজার সময় সুধীর বাবু একটি গাছের গুঁড়ির ওপর বসে কান্না করেন © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় কান্না করা সেই আলোচিত সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়। ছবিটি নিয়ে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের আমির হোসেনের জানাজার সময় সুধীর বাবু একটি গাছের গুঁড়ির ওপর বসে কান্না করছিলেন।

নিহত আমির হোসেন সুধীর বাবুর বাল্যবন্ধু ছিলেন। সেই ছবিটি লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী শেয়ার করে মন্তব্য করেছিলেন—বন্ধুত্ব মানে না জাত-ধর্ম।

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের একপর্যায়ে দুজন গুণবতী বাজারের ব্যবসায়ী হলেও, ব্যবসার ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে আড্ডা দিতেন এবং অবসর সময় কাটাতেন।

মৃত্যুকালে সুধীর বাবু ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬