চিকিৎসকের সহকারীকে পেটালেন আরেক চিকিৎসক, ভিডিও ভাইরাল

২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চিকিৎসকের সহকারীকে প্রকাশ্যে পিটিয়েছেন আরেক চিকিৎসক। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঘটনাটির সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক সৌরব সাহা ও চিকিৎসক মহিউদ্দিন মৃধার পৃথক চেম্বার রয়েছে। সৌরব সাহার চেম্বারের সহকারী ইয়াছিন চৌধুরী এবং মহিউদ্দিন মৃধার সহকারী হাসেনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এ বিরোধের জের ধরে সোমবার (২৫ আগস্ট) বিকেলে ডায়াগনস্টিক সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ইয়াছিন চৌধুরীকে মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন চিকিৎসক মহিউদ্দিন মৃধা। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।

মারধরের শিকার ইয়াছিন চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন স্যারের সহকারী হাসেনা বেগম আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে গালিগালাজ করলে আমি প্রতিবাদ করি। এ কারণেই মহিউদ্দিন স্যার আগেও আমাকে থাপ্পড় মারেন। সোমবার ডায়াগনস্টিক সেন্টারের সামনে দাঁড়ানো অবস্থায় তিনি পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করেন।’

আরও পড়ুন: বুথ ছাড়া পুরো কেন্দ্র সিসিটিভির আওতায়, এমনকি ভোট গণনাও

অভিযুক্ত চিকিৎসক মহিউদ্দিন মৃধা বলেন, ‘ইয়াছিন চৌধুরী আমার সহকারীর সঙ্গে রোগী টানাটানি নিয়ে ঝগড়া করে তাকে মারধর করেছে। স্থানীয় সালিশে জরিমানাও দিয়েছে। সোমবার আবারও ঝগড়া করে আমার সম্পর্কে খারাপ মন্তব্য করায় তাকে মারধর করেছি। তবে স্বীকার করছি, এটা করা ঠিক হয়নি।’

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘ভিডিও ফুটেজ দেখেছি। আহত কর্মচারী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬