কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ AM
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে মানববন্ধন করা হয়

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে মানববন্ধন করা হয় © টিডিসি

‘চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে, যাত্রাপুর যুব সংগঠন এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে। এতে সহযোগিতা করেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ। 

এ সময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের  ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের মানুষজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদী বেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদী গর্ভে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্য বিয়ে ঠেকাতে গেলো জরুরি ভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তাদের। 

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুব প্রয়োজন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিশুরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। আর এমন আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9