জুলাইয়ের শহীদেরা আমাদের প্রেরণার উৎস: ডিসি সারোয়ার

২৪ আগস্ট ২০২৫, ১১:২৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম © সংগৃহীত

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, জুলাই আগস্টে যারা আহত ও শহীদ হয়েছেন মূলত তাদের উসিলাতেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সুতরাং, তারা আমাদের প্রেরণার উৎস, চেতনার বাতিঘর।

রবিবার (২৪ আগস্ট) সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি বলের তিনি।

জেলা প্রশাসক বলেন, শহীদরা যে উদ্দেশ্যে জীবন ধারণ করেছেন তারা আ্মরা বুকে ধারণ করি। তারা যে কারণে জীবন দান করেছেন তাদের সেই চেতনা নিয়ে আমরা যেনো সবাই কাজ করতে পারি। এই শহীদ পরিবারের যে কোন ধরণের প্রয়োজনে আমরা পাশে থাকবো। তারা আমাদের জাতীয় সম্পদ। তাদের যেকোন ধরণের সহযোগীতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তাদের পরিবারের কারো চাকরির প্রয়োজন হলেও আমরা সহযোগীতা করবো।

সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। 

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

ট্যাগ: সিলেট
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9