লুট হওয়া সাদা পাথর ফেরত দিতে ৩ দিনের আল্টিমেটাম

২৪ আগস্ট ২০২৫, ১২:৪০ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM
জেলা প্রশাসক সারওয়ার আলম

জেলা প্রশাসক সারওয়ার আলম © সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর নিজ উদ্যোগে এবং নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে যার যার অবস্থান থেকে এসব পাথর ফেরত দিতে হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা মাঠ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘২৫ আগস্টের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে। ইতোমধ্যে দুই উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগের পাশাপাশি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথরের মূলহোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9