জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ আগস্ট ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার-সংলগ্ন একটি ফাঁকা ভাড়া বাড়ি থেকে মাসুদুল হাসান অটল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত অটল মিয়া একই উপজেলার আমতলী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্বন্দ্বের জেরে অটল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত যুবক একটি চিরকুট লিখে গেছেন, যা আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে পাওয়া গেছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950