যশোরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

২০ আগস্ট ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন © টিডিসি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদ সোপানের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যের চিত্র তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, ‘চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদটি। এ বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা, অর্থাৎ ৯ গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানবন্ধন করছি।’

মানববন্ধনে বক্তব্য দেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম সিদ্দিকী, যশোর জিলা স্কুলের সহকারূ শিক্ষক মহিউদ্দিন আহমেদ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বিশ্বাস প্রমুখ।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950