ময়মনসিংহ নগরীতে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

১৭ আগস্ট ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৯:২৫ PM
নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়

নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয় © টিডিসি

ময়মনসিংহে নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে দখল করে অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্টেশন রোডের হকার্স মার্কেটে প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়েছে। ১০ মাস আগে প্রশাসনই তাদের দোকান করার জন্য দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানিরা। 

রবিবার (১৭ আগস্ট) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্কফোর্স বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা  দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে সড়কগুলোতে যানজট সৃষ্টির কারণে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬