চলন্ত সিএনজিতে সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচলেন যাত্রীরা

১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
চলন্ত সিএনজিতে সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড

চলন্ত সিএনজিতে সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবোঝাই চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও যাত্রীদের দ্রুত সরে যাওয়ার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ সিএনজির গ্যাস সিলিন্ডারে লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েক মুহূর্তের জন্য এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, আমি মসজিদের সামনে হেটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত নেমে যায়। সবার ডাকে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আল্লাহর রহমত, একটু দেরি হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

আরেক প্রত্যক্ষদর্শী ছালেহ আহমেদ বলেন, আমরা সবাই ছুটে গিয়ে সাহায্য করার চেষ্টা করি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. শফি আলম জানান, আমি দুই যাত্রী নিয়ে পরৈকোড়া বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছে, কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটা চোখের সামনে পুড়ে গেল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল এই সিএনজি।

তিনি আরও জানান, গাড়িটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হলেও আগুনে অধিকাংশ অংশ পুড়ে গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজ হয়ে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

তিনি আরও জানান, আগুনে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬