পঞ্চগড়ে সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

১৬ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৩৭ AM
মরদেহ স্থানীয় লোকজনের ভিড়

মরদেহ স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

পঞ্চগড়ে সীমান্তে মো. মানিক (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্ত নদী করতোয়া থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মো. মানিক দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মানিক, আব্দুল হুদাসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। ওই রাতেই গুলির শব্দ শোনা যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন পর শনিবার সকালে নদীতে ভেসে আসা মরদেহটি প্রথম দেখতে পান স্থানীয় পাথর শ্রমিকরা। পরে তারা পুলিশ ও বিজিবিকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, ‘গরু ব্যবসায়ীরা প্রায়ই এই সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করেন। এর আগেও আমার এলাকার সুজন নামের এক ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন। আমরা এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সীমান্তে গুলি করে মানুষ হত্যা না করে, আইনের আওতায় আনা উচিত।’

এদিকে নিখোঁজ থাকা আব্দুল হুদার স্ত্রী আখি আক্তার বলেন, ‘আমার স্বামী ওই রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে জানতে পারি, তিনি ভারতে ধরা পড়েছেন। আজ তাকে দেশে ফেরানোর কথা।’

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহালে লাশের মাথায় গুলি চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘আমরাও খবর পেয়েছি যে নদীতে একটি লাশ পাওয়া গেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।’

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950