গলায় সুপারি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে ৮ মাস বয়সী সাফুয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফুয়ান উপজেলার পলিশা গ্রামের জনি মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ঘরের মেঝেতে খেলার সময় পরিবারের অগোচরে শিশুটি একটি সুপারি মুখে দেয়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট শুরু হলে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাফুয়ানকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬