সাদাপাথরে বিছিয়ে দেওয়া হলো জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর

১৪ আগস্ট ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
উদ্ধার করা পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হচ্ছে

উদ্ধার করা পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হচ্ছে © সংগৃহীত

সিলেটের দুটি জনপ্রিয় পর্যটন স্পট—কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন ঠেকাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার দিনভর চলা এ অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করে সাদাপাথর এলাকায় বিছিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর পুনরায় সাদা পাথর পর্যটন এলাকায় ফিরিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সহযোগিতা করছে।

একই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়, যেগুলো অবৈধ পাথর ও বালু পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ সময় প্রায় ১৩০ ফুট বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব। তিনি জানান, অবৈধ উত্তোলন রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সাদা পাথর এলাকায় পাথর লুটের ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬