যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২০

০৭ আগস্ট ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে  উপজেলার খৈলকুড়া এলাকায়, শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ‘আকাশ বিকাশ’ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং একটি শিশু নিখোঁজ আছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আহত ব্যক্তিদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিখোঁজ শিশুটির খোঁজ চলছে। সেই সঙ্গে পুকুর থেকে বাসটিও উদ্ধারের চেষ্টা চলছে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬