ময়মনসিংহে এডিপির অর্থায়নে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

০৬ আগস্ট ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

ময়মনসিংহে এডিপির অর্থায়নে সদর উপজেলার ৪০টি মাধ্যমিক এবং ৮টি প্রাথমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৭ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

এ সময় সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু বণ্টনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মো. মোখতার আহমেদ বলেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠভাবে বণ্টন হতো না। সবকিছু ছিল অস্পষ্ট। কিন্তু এখন প্রতিটি সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বণ্টন হচ্ছে। এটি আমাদের জন্য একটি পজেটিভ বার্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, বিভাগীয় কমিশনারের পিএস ইবনে মিজানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলার সার্বিক উন্নয়ন বরাদ্দ চাহিদার চেয়েও অনেক অপ্রতুল। বিগত এক যুগের অধিক সময় ধরে এই বরাদ্দের কোন পার্থক্য হচ্ছে না। আশা করছি বতর্মান প্রশাসন এই বরাদ্দ বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।’

এ সময় সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলামের প্রিন্স বলেন, ‘এডিপির অর্থায়নে সংশ্লিষ্ট সকল নীতিমালা মেনে এই বরাদ্দ সুষ্ঠু বণ্টন করা হয়েছে। আমরা চাই সরকারি অর্থের সৎ ব্যবহার।’

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9