ভর্তি কার্যক্রম শেষে ফিরছিলেন বাসায়, সড়কেই শেষ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

০৬ আগস্ট ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:০৪ AM
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী © সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন আফসানা জাহান খুশি (১৮) ও স্নেহা চক্রবর্তী (১৭) ও শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন ঐশী রানী পাল (১৮) ও অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)। এর মধ্যে দুইজন শিক্ষার্থী।

স্নেহা চক্রবর্তীর শান্তিগঞ্জ উপজেলায় থাকা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬