দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত 

০৬ আগস্ট ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:০৪ AM
মো. কাকন আহমেদ

মো. কাকন আহমেদ © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার পূর্বধলা উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

বুধবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ‌১টার দিকে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। কাকনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই কাকনের মৃত্যু হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃতদেহ মমেক হাসপাতাল হয়েছে। সেখানে ময়না তদন্ত সম্পন্ন হবে।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬