গোমতী নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

০৩ আগস্ট ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM
গোমতী নদীর তীর

গোমতী নদীর তীর © টিডিসি ফটো

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার (৩ আগস্ট) দুপুরে বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে।

আদালত আদেশে বলেছে, গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় যেকোনো ধরনের দখলদারিত্ব কঠোরভাবে দমন করতে হবে। এই নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, এই রিটের আবেদনকারী ছিলেন নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনের কর্মী আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ।

তিনি বলেন, ‘গোমতী নদী এখন দখলদারদের দখলে চলে গেছে। নদী চিহ্নিত করে সীমানা নির্ধারণ সত্ত্বেও সেখানে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, স্থাপনা ও বাড়িঘর।’

তিনি আরও বলেন, ‘আদালতের এই রায় শুধু গোমতী নয়, দেশের সব নদী রক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আশা করছি, প্রশাসন এখন আর দখলদারদের সঙ্গে আপস না করে কঠোরভাবে আইন প্রয়োগ করবে।’

আদালতের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, অন্যান্য সরকারি দপ্তরগুলোকে এই ছয় মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬