শতবর্ষী কড়াই গাছ উপড়ে রেস্টুরেন্টে আগুন, আহত ১

০২ আগস্ট ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
গাছ উপড়ে পড়েছে রেস্টুরেন্টের উপর

গাছ উপড়ে পড়েছে রেস্টুরেন্টের উপর © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে দুই তলা একটি ভবনের উপর। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেস্টুরেন্টে আগুন ধরে যায় এবং একজন আহত হন। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূষণ স্কুল সড়কে শতাধিক বছরের পুরোনো বহু গাছ রয়েছে। মাঝে মধ্যেই এসব গাছের শুকনো ডাল ভেঙে পড়ে পথচারীরা আহত হন। শনিবার বিকেলে ঝড়ো হাওয়া শুরু হলে একটি বিশাল কড়াই গাছ হঠাৎ উপড়ে গিয়ে সোজা ভবনের উপর পড়ে। ভবনটির নিচে “গল্পঘর” নামের একটি রেস্টুরেন্ট ও একটি ওষুধের দোকান ছিল।

জানা যায়, গাছটির আঘাতে প্রথমে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এরপর শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এবং সামনে রাখা ইমরান হোসেনের একটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ভবনের মালিক মঞ্জুর হোসেন টুটুল বলেন, ‌‌‌‘ভবনের নিচে আমার একটি রেস্টুরেন্ট রয়েছে। ঘটনার সময় সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ বিকট শব্দে গাছটি ভবনের উপর পড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেস্টুরেন্টের একজন কর্মী আহত হয়েছেন। এখনও গাছটি ভবনের উপর রয়েছে। দ্রুত সরানো না হলে পুরো ভবন ধসে পড়তে পারে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। গাছ সরানোর কাজ চলছে।’

স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ এই সব শতবর্ষী গাছ অপসারণের দাবি জানিয়েছেন।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence