নিখোঁজ সিফাতকে খুঁজে পেতে পরিবারের আকুতি

৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
নিখোঁজ সিফাত

নিখোঁজ সিফাত © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় বিনারচর গ্রাম থেকে মো. সিফাত (১৩) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ, আড়াইহাজার শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিফাত বাসা থেকে বের হয়ে যায়।

তার পরিবার জানায়, সে সকালে খাওয়া-দাওয়া শেষ করে স্কুলে যাওয়ার কথা বলে ছোট ভাইকে জানায় ছাদে যাবে। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় সে স্কুল ড্রেসে ছিল না।

সিফাতের পিতার নাম সাইফুল ইসলাম। তাদের বাড়ি আড়াইহাজার উপজেলার বড় বিনারচর গ্রামে।

খোঁজ না পেয়ে তার পরিবার দ্রুত আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (মিসিং ডায়েরি) করেন। পরে থানা থেকে জানানো হয়েছে, দেশের সকল থানায় শিশুটির ছবি ও তথ্য পাঠানো হয়েছে।

শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ: নিখোঁজ
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬