পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৯ জুলাই ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ AM
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা © টিডিসি

পাবনা কলেজে আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষাদানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোন্নয়ন-বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) পাবনা কলেজের ব্যবস্থাপনায় ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করে।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু।

প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড  কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি। বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচনের আহ্বায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মো. রাশেদ হোসেন ফারুক।

দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত শিক্ষকদের মধ্যে নতুন কর্মোদ্যোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।

কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সবাইকে আসন্ন এইচএসসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্নসহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকদের অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।

গোপালগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
কামিল পরীক্ষার ফলাফল ঘোষণা কাল
  • ১৬ আগস্ট ২০২৬
ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতাকর্মীদ…
  • ১৬ আগস্ট ২০২৬
মাদক মামলায় রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ
  • ১৬ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় স্মোকিং জোনের আশ্বাস দিয়েছ…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় থাকবে যতদিন
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage