বাবরকে জড়িয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

২৯ জুলাই ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ AM
নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহি মসজিদের সামনের সড়কে মানববন্ধন

নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহি মসজিদের সামনের সড়কে মানববন্ধন © টিডিসি

‘বাংলাদেশে অসংখ্য হত্যাকান্ডসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্দেশে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহি মসজিদের সামনের সড়কে ‘সচেতন আলেম ও ছাত্র সমাজ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে আলেম সমাজের পক্ষে বক্তব্য দেন মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, হেফাজতে ইসলামের সদস্যসচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, ওলামা দলের নেতা হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা, মুফতি আব্দুল্লাহ, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ।

অপর পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা সেলিম আহমাদ সেলু ও নজরুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরীফুল ইসলাম শরীফসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী পরিষ্কারভাবে আদালত অবমাননা করেছেন। লুৎফুজ্জামান বাবরের বিষয়টি আদালতের মীমাংসিত। এ বিষয় নিয়ে তারা উদ্ভট বক্তব্য দিয়েছে। তারা চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে গিয়ে চাঁদাবাজির পথ সুগম রাখতে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদ যাত্রার নামে দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, যা নেত্রকোনার ঘটনাই প্রমাণ। রাজনৈতিক শিষ্টাচার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় এসে তার নামে মিথ্যা প্রচারনা চালানো নেত্রকোনাবাসীর আবেগে আঘাত হেনেছে। নেত্রকোনায় পরিকল্পিতভাবে একটি হাঙ্গামা সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, ‘আপনারা (এনসিপি নেতৃবৃন্দ) গোপালগঞ্জে ট্যাংকের ভেতরে ঢুকে জীবন রক্ষা করেছেন। সাধারণ মানুষ আপনাদের রক্ষা করেছে। বাবর ভাই নেত্রকোনার আবেগ। তিনি (বাবর) শুধু নেত্রকোনার না, গোটা দেশের একজন গর্বিত নাগরিক। সাধারণ মানুষের আবেগে আঘাত করবেন না। কেন্দ্রীয় নির্দেশনা ছিল পরিবেশ নিয়ন্ত্রণে রাখার। তাই ধৈর্য ধরা হয়েছে, এটিকে দুর্বলতা ভাববেন না।’ অবিলম্বে এনসিপির মুখ্য সমন্নয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

এ মানববন্ধনে আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

ফাইনালের আগে মুখ খুললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
পাহাড় কেটে মাটি উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স-ইংল্যান্ড, ভবিষ্যদ্…
  • ১৮ জুলাই ২০২৬
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ…
  • ১৮ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence