ভালোবাসার টানে বাংলাদেশে চীনা যুবক, টিকটকে পরিচয় গড়াল বিয়েতে

২৯ জুলাই ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
সুমাইয়া আক্তার ও শি তিয়ানজি

সুমাইয়া আক্তার ও শি তিয়ানজি © টিডিসি

ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক শি তিয়ানজি। পরে মুসলিম রীতি মেনে বিয়ে করলেন সুমাইয়া আক্তারকে বিয়ে করলেন ওই যুবক। রবিবার (২৭ জুলাই) সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিসেরচর গ্রামে বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন উইচ্যাটে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। অবশেষে ২৪ জুলাই বাংলাদেশে এসে আসেন শি তিয়ানজি পরে রবিবার আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করে এবং মুসলিম শরিয়া অনুযায়ী সুমাইয়াকে বিয়ে করেন শি তিয়ানজি। 

সুমাইয়া আক্তার মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার মহিসেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

এ বিষয়ে সুমাইয়া আক্তার বলেন, ‘শি তিয়ানজি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই ভালোবাসার টানেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। পরিবারের সম্মতিতে মুসলিম শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ভালোবাসার টানে আমি চীনা ভাষাও শিখেছি। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

চীনা নাগরীক শি তিয়ানজি বলেন, ‘আমি সুমাইয়াকে ভালবেসে চীন থেকে এসেছি। সুমাইয়া অনেক ভালো মেয়ে। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভাল লেগেছে, তবে এদেশে গরম অনেক বেশি। আর ভবিষ্যতে সুমাইয়াকে আমি চীনে নিয়ে যাব।’

সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, ‘আমার মেয়ে সুমাইয়া চীনা নাগরিকের সাথে প্রেমের কথা জানালে, আমি তাতে সম্মতি দেই এবং যখন ছেলে বাংলাদেশে আসে, তখন আমি নিজে ঢাকা গিয়ে নিয়ে আসি। মুসলিম শরীয়া মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন করি। ছেলে-মেয়ে দুইজন সুখে থাকলেই আমরা খুশি।’

 

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9