ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

২৯ জুলাই ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দোতলা একটি বাস। মঙ্গলবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১ জন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধাক্কা খেয়ে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে মুচড়ে যেতে দেখা গেছে। তখন যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়। 

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
  • ২৫ অক্টোবর ২০২৬
ই-টিন থাকলেই গুনতে হচ্ছে জরিমানা, যা জানা যাচ্ছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদল…
  • ২৫ অক্টোবর ২০২৬
হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?
  • ২৫ অক্টোবর ২০২৬