দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি

২৮ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

লালমনিরহাটে বুড়িমারী কমিউটার ও  লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে গেছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে,  বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ বিষয়ে  লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম  বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬