মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার

২৫ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১১ AM
মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাসুকার কবরের সামনে

মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাসুকার কবরের সামনে © সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে রাষ্ট্রীয় এই সম্মান জানায় বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এরপর মাসুকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মশিউর রহমান বলেন, ঢাকা একটি স্ট্র্যাটেজিক লোকেশন। এখানে আমাদের নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঢাকার আশপাশে জনবসতি অনেক বেড়ে গেছে, তাই আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করেই ফ্লাইং করতে হয়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ চলমান রয়েছে। তবে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটে না। যে কোনো সময়, যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬