কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

২২ জুলাই ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ AM
ফাতেমা ইয়াসমিন ও জান্নাতুল ফেরদাউস

ফাতেমা ইয়াসমিন ও জান্নাতুল ফেরদাউস © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর সংবাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। 

মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস।

হোসেন মিয়া বলেন, ‘মো. দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ১০টায় গোসল করতে পুকুর ঘাটে দেখতে পাই। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করি এই দুই গোসল করে বাড়িতে ফিরছে কি না, বলার সঙ্গে সঙ্গে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। সাথে সাথে আমি পানিতে নেমে দুজন কেউ উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, ‘বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান। এ দুই শিক্ষার্থী দ্বিতীয় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেলাম দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনেছি খুবই মর্মাহত হয়েছি।’

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬