শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

২২ জুলাই ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:২৬ PM
বগুড়ায় বিক্ষোভ ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা

বগুড়ায় বিক্ষোভ ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের সাতমাথা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা এক দফা দাবি ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’ স্লোগানে মুখর করে তোলেন এলাকা। তাঁরা অভিযোগ করেন, দুর্ঘটনার প্রকৃত তথ্য গোপন রেখে গভীর রাতে হঠাৎ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতা। শিক্ষার্থীদের ক্ষোভ ও আলটিমেটামের মুখে জেলা প্রশাসক হোসনা আফরোজা নিচে নেমে এসে তাঁদের সঙ্গে কথা বলেন এবং দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক ঘিরে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে তাঁরা সেখান থেকে সরে এসে সাতমাথায় গিয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত করেন।

শিক্ষার্থীরা বলেন, শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নয়, দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা প্রকাশ, অনুপযুক্ত এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ বন্ধ, বিমানবাহিনীর সংস্কার এবং প্রত্যেক পরিবারকে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে শুনেছি। সেগুলো দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬