ডিসেম্বর ২০২৩-এ বিয়ে করেছিলেন তৌকির, স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক

২২ জুলাই ২০২৫, ১২:০০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
তৌকির ইসলাম সাগর ও তার স্ত্রী

তৌকির ইসলাম সাগর ও তার স্ত্রী © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

সাগরের মামা শওকত আলী জানান, ছোট থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হবেন। পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে অফিসার হবেন তিনি। তবে নিজের স্বপ্নেই অটল ছিল সাগর। পড়ালেখায় ছিলেন মেধাবী। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি।

তৌকিরের আরেক মামা সেলিম জানান, দুইমাস আগে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আগামীকাল রাজশাহীতে তার দাফন সম্পন্ন হবে। 

প্রসঙ্গত, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৭১ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950