ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নারীসহ আহত ৩০

২১ জুলাই ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক পরিবহনের জন্য প্রতিদিনের মতো বাসটি যাত্রী তুলছিল। কারখানার নিকটবর্তী স্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে অন্তত ১৯ জন আহত ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর কাজ চলছে।

সড়ক দুর্ঘটনার এমন ঘটনায় ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা যানবাহনচালকদের সচেতনতার পাশাপাশি মহাসড়কে আরও কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9