হাত-পা বাঁধা নারীর শরীরে মাখা ছিল মরিচের গুঁড়া, ৯৯৯-এ ফোনে উদ্ধার 

২০ জুলাই ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৩ AM
পিরোজপুর জেলা হাসপাতাল

পিরোজপুর জেলা হাসপাতাল © টিডিসি ফটো

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার হওয়া নারীর পুরো শরীরে মরিচের গুঁড়া লাগানো ছিল। এ ছাড়া তার পরিধেয় কাপড়ও ছেঁড়া ছিল।

পুলিশ জানিয়েছে ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালে ভর্তি তার ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাচ্ছিলেন। পথে বাইপাস এলাকায় চার জন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রাখে। এ ছাড়া তিনি আর কিছুই জানাতে পারেননি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না। এ ছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬